রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি শাহ আলমের ইন্তেকাল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ক্যান্সারের সাথে দীর্ঘদিন লড়াইয়ে পরাজিত হয়ে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি মো: শাহ আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন তিনি মাথায় টিউমার এবং পরবর্তীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়ে বলেন, তার লাশ রাঙ্গামাটি নিয়ে আসা হবে এবং পরিবারের সাথে আলোচনার পর ঠিক কখন, কোথায় জানাজা হবে সেটা জানিয়ে দেয়া হবে।

এদিকে, রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি মো: শাহ আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙ্গামাটি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী, দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক ছাত্র শাহ আলম ছাত্রজীবন থেকেই ছাত্রদল হয়ে বিএনপির রাজনীতিতে জড়িত হন। পেশায় ঠিকাদার এই নেতা রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হয়ে সর্বশেষ দুই দফায় জেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন। নেতাকর্মীদের কাছে  জনপ্রিয় এই নেতার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে পুরো বিএনপি পরিবার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com