শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগকে দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব: প্রতিমন্ত্রী হুমায়ুন কলকারখানা ধ্বংসের ষড়যন্ত্রকারীরা চব্বিশের মতো জবাব পাবে: প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতাকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতার অপচেষ্টা চলতে পারে: তথ্য উপদেষ্টা শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সোমবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, ৪ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা ঢাকা-সাভার-গাজিপুরে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন।। ভাংচুর-অগ্নিসংযোগ-কারখানা বন্ধ ঘোষণা

মান্দায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা

  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  নওগাঁ প্রতিনিধি: ‘সঠিক পুষ্টিতে সুষ্ট জীবন’ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহাবুবা সিদ্দিকা রুমা, গৌতম কুমার মহন্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডা: বিজয় কুমার রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা: মোঃ তাসনিম হুসাইন আরিফ, প্রানিসম্পদ কর্মকর্তা শায়লা শারমিন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ফ ম আফছানুল আরেফিন সিদ্দিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, এছাড়াও মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ডা: তাসনিম হুসাইন আরিফ প্রজেক্টরের মাধ্যমে খাবারের পুষ্টিগুণ ও খাবারের বিভিন্ন নিয়ম-কানুন সকলের মাঝে উপস্থাপন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com