শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

আজ চাঁদ দেখা যায়নি মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ১৮৩ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশের আকাশে আজ কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২ মে সোমবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩ মে মঙ্গলবার সারাদেশে পবত্র ঈদুল ফিতর  উদযাপিত হবে।
আজ (রবিবার) সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব,  প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক , ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব,  মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব, ওয়াকফ প্রশাসক , ঢাকা অতিরিক্ত জেলা প্রশাসক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা , বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের উপ-পরিচালক (প্রশাসন) , সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম  ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে, আগামীকাল ২ মে সোমবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ৩ মে মঙ্গলবার থেকে ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। ফলে আগামী ৩ মে মঙ্গলবার সারাদেশে পবত্র ঈদুল ফিতর  উদযাপিত হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com