রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

উল্লাপাড়ায় ছাত্রলীগের ৬ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ২৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: পুলিশের ওপর হামলার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশ উপজেলা ছাত্রলীগের ৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

শুক্রবার রাতে উল্লাপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো: শাওন, মনছুর হেলাল, উপজেলা ছাত্রলীগের সদস্য সামিউল ইসলাম, জাকির হোসেন, সনি আহমেদ ও সবুজ আলী।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, গত বুধবার (২৭ এপ্রিল) রাতে উল্লাপাড়া পৌর বাজারে দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতার সাথে দোকানিদের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারাও হামলার শিকার হয়। হামলায় পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, কনস্টেবল মতিয়ার রহমান ও সুজাউদ্দৌলা আহত হন। এ ঘটনায় গতকাল রাতে থানায় উপজেলা ছাত্রলীগের ৬ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ওই ঘটনায় হামলার শিকার ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকেও থানায় ৪৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com