রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

সিরাজগঞ্জে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বরইচরা ভেংরী গ্রাম এলাকায় রানীরহাট চারমাথা শাপলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজাসহ নাসির ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃত নাসির ইসলাম নীলফামারী জেলার ডিমলা উপজেলার কলেজ পাড়া বাবুরহাট গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ মিডিয়া অফিসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌণে ২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বরইচরা ভেংরী গ্রাম এলাকায় রানীরহাট চারমাথা শাপলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ নগদ ৩ হাজার ৪৩০ টাকা, ১টি মোবাইল ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com