মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

অভিজাত হোটেল এ্যারিষ্ট্রোকেটকে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরল গোলচত্বর এলাকার অভিজাত হোটেল এ্যারিষ্ট্রোকেটসহ ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান রনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান রনি জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে সলঙ্গা থানার হাটিকুমরল গোলচত্বর এলাকার অভিজাত হোটেল দি এ্যারিষ্ট্রোকেট-এ অভিযান পরিচালনাকালে মিষ্টান্ন দইয়ে পোঁকা দেখা যাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর ১টি ফলের দোকানে শত হারে লিচু কম দেয়ায় ২ হাজার টাকা এবং এভারগ্রীন মিষ্টান্ন ভান্ডারকে বিক্রিত দইয়ে পরিমাপ না দেয়া, মেয়াদ ও মূল্য না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মো. মাহমুদুল হাসান রনি জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com