বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

কাশিমপুর কারাগারের হাজতির সঙ্গে বাদীর বিয়ে

  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৮৫ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ থাকা বন্দী হাজতির সঙ্গে মামলার বাদীর বিয়ে হয়েছে।

উচ্চ আদালতের আদেশে গতকাল শুক্রবার বিকেলে বাদী ও আসামি পক্ষের স্বজন ও তাদের আইনজীবীদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।

বর নাঈম মিয়া (২৩) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর গ্রামের শাহেদ মিয়ার ছেলে।  কনের (১৯) বাড়িও একই এলাকায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর  ভারপ্রাপ্ত জল সুপার মো: নুরুন্নবী ভূঁইয়া জানান,  রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর নাঈমকে ২০২০ সালে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে আনা হয়। শুক্রবার বিকেলে কারাগারের অফিস রুমে উভয় পরিবারের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়।

বিয়ের পর নববধূ বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি চলে যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com