বাংলা হেডলাইনস: দেশে আজ বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণের হার গতকালের থেকে বেশি। আজ সংক্রমণের হার রেকর্ড করা হয় ১৫.৭০ শতাংশ এবং গতকাল ছিল ১৫.২৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২৯ জুন সকাল ৮টা থেকে ৩০ জুন সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় চার জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ১৫.৭০ শতাংশ।
মৃতদের তিন জন পুরুষ এবং একজন মহিলা। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে একজন। মৃতদের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে এবং ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে।
গতকাল সংক্রমণের হার ছিল ১৫.২৩ শতাংশ, পরশু ছিল ১৫.৪৭ শতাংশ, সোমবার ছিল ১৫.২০ শতাংশ, রবিবার ছিল ১৫.৬৬ শতাংশ, শনিবার ছিল ১৫.০৭ শতাংশ, শুক্রবার ছিল ১২.১৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১৪.৩২ শতাংশ, বুধবার ছিল ১৩.৩০ শতাংশ, মঙ্গলবার ছিল ১১.০৩ শতাংশ এবং সোমবার ছিল ১০.৮৭ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশু তিন জনের মৃত্যু হয়, সোমবার দুই জনের মৃত্যু হয়, রবিবারও দুইজনের মৃত্যু হয়, শনিবার তিন জনের মৃত্যু হয়, শুক্রবার কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়, বুধবারও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবারও একজনের মৃত্যু হয়, সোমবার কোনো মৃত্যু হয়নি, রবিবারও কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি এবং সোমবারও কোনো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১৪৯ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১৮৩ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৯০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯,০৭,৫০৯জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৬৪ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৭৩ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৩ লাখ ৪৭ হাজার ৯৮৫টি।