বাংলা হেডলাইনস: দেশে আজ বৃহস্পতিবার করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণ ৯.৮১ শতাংশ রেকর্ড করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ জুলাই সকাল ৮টা থেকে ২১ জুলাই সকাল ৮টা পর্যন্ত উপরোক্ত তথ্য জানানো হয়।
গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়, পরশু আট জনের মৃত্যু হয়েছে, সোমবার সাতজনের মৃত্যু হয়েছে, রবিবার চারজনের মৃত্যু হয়েছে এবং শনিবার পাঁচজনের মৃত্যু হয়েছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ১২.২০ শতাংশ, পরশু ছিল ৯.৬৬ শতাংশ, সোমবার ছিল ৯.৭৭ শতাংশ, রবিবার ছিল ১১.১২ শতাংশ এবং শনিবার ছিল ১৩.৭০ শতাংশ ।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,২৫৬ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের চারজন পুরুষ এবং দুইজন মহিলা । মৃতদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের একজন।
মৃত ব্যক্তি ২১ থেকে ৩০ বছর বয়সের একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সের দুইজন, ৭১ থেকে ৮০ বছর বয়সের দুইজন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সের একজন ।
গত ২৪ ঘণ্টায় ৮৮৪ জনের করোনা শনাক্ত হয় এবং এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৭৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৬০২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৪৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৫৬ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৫২ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৯০১০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ০৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।