সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

গাজীপুরে অস্ত্র মাদক ও জাল টাকা সহ ৪ জন গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে অস্ত্র, মাদকদ্রব্য ও জাল টাকাসহ চার জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মোমেলা বেগম (৩৮),  নুরুল ইসলাম(৩৪) সুজন মোল্লা (২৯) ও সোহরাব (৩৩)।

মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু সায়েব নয়ন জানান, রোববার ভোরে টঙ্গী পশ্চিম থানার অভিযানিক দল হাজীর মাজার বস্তি এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে অভিযান চালায়। এ সময় নুরুল ইসলামকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।

পরে তার দেয়া তথ্য মতে তার বসতবাড়ির কক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি পুরাতন লোহার তৈরি কালো রঙের রিভলবার উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া এই নুরুল ইসলাম এর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে।

অন্যদিকে, টঙ্গী পূর্ব থানার ব্যাংক মাঠ বস্তি এলাকায় মাদক বেচাকেনা খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি মোমেলা বেগমকে এক হাজার পুরিয়া হেরোইন ও ৫০ হাজার টাকা জাল নোটসহ গ্রেফতার করে। তার নামে বিভিন্ন থানায় ১৪ টি মামলা রয়েছে। ব্যাংক মাঠ বস্তি থেকে একই সময়ে সোহরাব হোসেনকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

এছাড়া শনিবার নগরের পূবাইল থানায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি সুজন মোল্লা (২৯)কে গ্রেফতার করা হয়েছে। এদের নামে মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com