বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে সংক্রমণের হার ৭.৪০ শতাংশ রেকর্ড করা হয়েছে।
গতকাল সংক্রমণের হার ছিল ৬.৯৪ শতাংশ, পরশু সংক্রমণের হার ছিল ৬.৭১ শতাংশ এবং সোমবার সংক্রমণের হার ছিল ৬.৬৮ শতাংশ।
গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশু করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, সোমবার কোনো মৃত্যু হয়নি, রবিবার একজনের মৃত্যু হয়েছে, শনিবারও একজনের মৃত্যু হয়েছে, শুক্রবারও একজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার দুইজনের মৃত্যু হয়েছে, বুধবার একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কোনো মৃত্যু হয়নি, সোমবারও করোনায় কোনো মৃত্যু হয়নি এবং রবিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৩৩০ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ৩৮৮ জনের করোনা শনাক্ত হয় এবং এপর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৪০৭৭ জন।
গত ২৪ ঘণ্টায় ২২৭ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জন। সুস্থতার হার ৯৭.২২ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.২৩ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৫২৪১ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৭ লাখ ৮৫৪৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।