রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত তারেক নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১ম বাজেট ।। লক্ষ্য কর্মসংস্থান সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা প্রয়াত প্রভাত কান্তি বড়ুয়াকে ‘গার্ড অব অনার’

  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৩৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়াকে গার্ড অব আনার প্রদান করা হয়েছে।

আজ বিকালে বিলাইছড়ি উপজেলা মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের পক্ষ  থেকে লাল সবুজের পতাকা দিয়ে পুলিশের একটি চৌকস দল প্রয়াত এই বীরকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময়ে উপস্থিত উপস্থিত ছিলেন, বিলাইছড়ি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর। 

বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়াকে বিলাইছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা  আওয়ামী লীগ, জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

গত শুক্রবার বিকাল তিনটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার পুত্র সন্তান রেখে গেছেন।

বিলাইছড়ি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুনতাসিন জাহান বলেন, এমন বীরের মৃত্যুতে দেশের জন্য অনেক ক্ষতি। তাঁরা যুদ্ধ করেছে বলেই আমরা লাল সবুজের পতাকা পেয়েছি।

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com