বাংলা হেডলাইনস: দেশে আজ বুধবার করোনাভাইরাস আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে গতকালও করোনায় দুইজনের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬১ থেকে ৭০ বছর বয়সের দুইজন মহিলা।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ই অক্টোবর সকাল ৮টা থেকে ১২ই অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
আজ করোনা সংক্রমণের হার ৯.৫৭ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৮.৮৬ শতাংশ।
পরশু করোনা আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে, রবিবার একজনের মৃত্যু হয়েছে, শনিবার কোনো মৃত্যু হয়নি, শুক্রবার পাঁচজনের মৃত্যু হয়েছে এবং বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে ।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৩৮৮ জন মৃত্যুবরণ করেছে।
পরশু করোনা সংক্রমণের হার ছিল ৯.১৯ শতাংশ, রবিবার ছিল ৯.৯৪ শতাংশ, শনিবার ছিল ১৩.৬০ শতাংশ, শুক্রবার ছিল ১০.০০ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১০.৭৬ শতাংশ, বুধবার ছিল ১৩.৮৬ শতাংশ, মঙ্গলবার ছিল ১৩.৮০ শতাংশ, সোমবার ছিল ১২.০০ শতাংশ, রবিবার ছিল ১৪.৩৫ শতাংশ, শনিবার ছিল ১৫.২৮ শতাংশ, শুক্রবার ছিল ১৪.৬৬ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১৩.৫৩ শতাংশ, বুধবার ছিল ১৪.০৭ শতাংশ এবং মঙ্গলবার ছিল ১৫.৪২ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় ৪৫৬ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩১৫০০৬জন।
গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৭০০ জন। সুস্থতার হার ৯৭.০৮ শতাংশ । গতকালও সুস্থতার হার ছিল ৯৭.০৮ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৪৭৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৯ লাখ ২৭৪৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।