বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) সংক্রমণের হার চার শতাংশের নিচে অব্যাহত রয়েছে।
আজ শুক্রবার করোনা সংক্রমণের হার ৩.৪২ শতাংশ রেকর্ড করা হয়েছে।
গতকাল সংক্রমণের হার ছিল ৩.৬০ শতাংশ, পরশু ছিল ৫.০১ শতাংশ, মঙ্গলবার ছিল ৫.৭০ শতাংশ, সোমবার ছিল ৪.৬৫ শতাংশ, রবিবার ছিল ৪.৪৪ শতাংশ, শনিবার ছিল ৫.৪৯ শতাংশ, শুক্রবার ছিল ৫.৮৭ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ৫.৮২ শতাংশ।
এদিকে আজ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তি ঢাকা বিভাগের ৭১ থেকে ৮০ বছর বয়সের একজন পুরুষ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২৭শে অক্টোবর সকাল ৮টা থেকে ২৮শে অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, পরশু কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার একজন মৃত্যু হয়েছে, সোমবার দুইজনের মৃত্যু হয়েছে, রবিবার একজনের মৃত্যু হয়েছে, শনিবারও একজনের মৃত্যু হয়েছে, শুক্রবার কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে, বুধবার দুইজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ছয়জনের মৃত্যু হয়েছে, সোমবার একজনের মৃত্যু হয়েছে, রবিবার ছয়জনের মৃত্যু হয়েছে এবং শনিবার দুইজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪১৮ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ১০২ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪৯৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় ৪৫৭ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৮০০ জন। আজ সুস্থতার হার ৯৭.২৯ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.২৭ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ২৯৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৯ লাখ ৯২৬৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।