বাংলা হেডলাইনস: দেশে আজ বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ১.০৫ শতাংশ রেকর্ড করা হয়েছে।
মৃত ব্যক্তি ঢাকা বিভাগের ৫১ থেকে ৬০ বছর বয়সের একজন পুরুষ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ই নভেম্বর সকাল ৮টা থেকে ১৬ই নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশু দুই জনের মৃত্যু হয়েছে, রবিবার একজনের মৃত্যু হয়েছে, শনিবার কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি এবং সোমবারও কোনো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪৩০ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল সংক্রমণের হার ছিল ০.৯১ শতাংশ, পরশু ছিল ০.৯২ শতাংশ এবং রবিবার ছিল ০.৮৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬২৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় ৮৬ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ১২৪ জন। আজ সুস্থতার হার ৯৭.৪৪ শতাংশ । গতকালও সুস্থতার হার ছিল ৯৭.৪৪ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৩৩২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫০ লাখ ৫৭৭২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।