বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় সোমবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজশাহী বিভাগের একজন মহিলার মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ০.৬৪ শতাংশ রেকর্ড করা হয়েছে।
মৃত ব্যক্তির বয়স ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ই ডিসেম্বর সকাল ৮টা থেকে ১২ই ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল সংক্রমণের হার ছিল ১.৮২ শতাংশ, পরশু ছিল ১.২৫ শতাংশ, শুক্রবার ছিল ১.১৪ শতাংশ, বৃহস্পতিবার ছিল ০.৪০ শতাংশ, বুধবার ছিল ০.৯৯ শতাংশ, মঙ্গলবার ছিল ০.৬০ শতাংশ, সোমবার ছিল ০.৯৬ শতাংশ, রবিবার ছিল ০.৬৮ শতাংশ এবং শনিবার ছিল ০.৬৫ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশুও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি, বুধবার একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কোনো মৃত্যু হয়নি এবং সোমবার একজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪৩৭ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬৮২৫ জন।
গত ২৪ ঘণ্টায় ৩৬ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৪৮৬ জন। আজ সুস্থতার হার ৯৭.৫৩ শতাংশ । গতকালও সুস্থতার হার ছিল ৯৭.৫৩ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ২৯৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫১ লাখ ২৭৬১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।