বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বগুড়ায় চার ‘জঙ্গির’৪দিন করে রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৭৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জে গোপন বৈঠককালে গ্রেফতার পুরাতন জেএমবির উত্তরাঞ্চলীয় প্রধানসহ চার ‘জঙ্গিকে’ চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহমুদ রোববার সন্ধ্যায় শুনানী শেষে এ আদেশ দেন। রাত থেকে জিজ্ঞাসাবাদ শুরু হলেও সোমবার দুপুর পর্যন্ত তারা অস্ত্র ও বিস্ফোরক সম্পর্কে মুখ খোলেনি।

বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী জানান, শনিবার রাত দেড়টার দিকে শিবগঞ্জের পাকুড়তলা বাসস্ট্যান্ডে গোপন বৈঠকের সময় চার জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাদের কাছে একটি ওয়ান শ্যূটার গান, থ্রিনটথ্রি রাইফেলের তিন রাউন্ড গুলি ছাড়াও গ্রেনেড তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম পাওয়া যায়। এদের বিরুদ্ধে এসআই ফিরোজ সরকার শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক মামলা করেছেন।

আটক ‘জঙ্গিরা’  হলো পুরাতন জেএমবির উত্তরাঞ্চলের (রাজশাহী ও রংপুর বিভাগ) দাওয়াতি বিভাগের প্রধান (এহসার) আতাউর রহমান ওরফে হারুন ওরফে আরাফাত (৩৪), উত্তরাঞ্চলের বায়তুল মাল প্রধান ও নওগাঁ জেলার দায়িত্বশীল (এহসার) মিজানুর রহমান ওরফে নাহিদ ওরফে মোরছাল (৪২), তার জামাতা গাইবান্ধা জেলার দায়িত্বশীল (এহসার) জহুরুল ইসলাম ওরফে সিদ্দিক (২৭) এবং জেএমবির বগুড়া জেলার দায়িত্বশীল (গায়েরে এহসার) মিজানুর রহমান (২৪)।

অস্ত্র ও বিস্ফোরকের উৎস, সহযোগিদের নাম-পরিচয় এবং তাদের গোপন বৈঠকের কারণ জানতে রোববার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। বিচারক আসমা মাহমুদ শুনানি শেষে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাতেই চার জঙ্গিকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তবে সোমবার দুপুর পর্যন্ত তারা এ ব্যাপারে মুখ খোলেনি। পুলিশ কর্মকর্তা আশা করেন, রিমান্ডকালে তারা তথ্য দেবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com