শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের বিরোধীতা করতে গিয়ে কখনো আমরা দেশের বিরোধীতা করে ফেলি- কাদের সিদ্দিকী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৯৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইলঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, সরকারকে অপ্রিয় করে বিরোধী দল জনগণের প্রিয় হওয়া এটাই রাজনীতি। সরকারের বিরোধীতা করতে গিয়ে কখনো আমরা দেশের বিরোধীতা করে ফেলি।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন,   সরকার যেভাবে চলা দরকার সেভাবে চলতে পারছে না ।  প্রধানমন্ত্রী দক্ষ হলেও তার আশে পাশে যারা আছেন তারা মোটেই যোগ্য নয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসারত একজন মুক্তিযোদ্ধার সাটিফিকেট চিকিৎসক কর্তৃক ছিড়ে ফেলার ৫দিন পরে সেই ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার । এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক এটিএম ছালেক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com