সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৮৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু ছাত্রী ধর্ষণ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় হাবু খাঁ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম  কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

দন্ডাদেশপ্রাপ্ত হাবু ওই উপজেলার ডায়া খাঁ-পাড়া গ্রামের শের আলী খাঁর ছেলে। সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির মঙ্গলবার দুপুরে এ রায় দেন। ওই আদালতের বিশেষ পিপি আব্দুল হামিদ লাবলু এতথ্য নিশ্চিত করেন। মামলার বিবরণ থেকে তিনি জানান, ২০১৬ সালের ২২ জুন সকালে শাহজাদপুর উপজেলার হামলাকোলা এলাকার ১১ বছরের শিশু মেয়ে প্রাইভেট পড়ার জন্য তার প্রতিবেশী এক বান্ধবীকে ডাকতে যাচ্ছিল। এ সময় স্থানীয় স্কুলের পেছনে পাট ক্ষেতের রাস্তায় তাকে ধরে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে হাবু। এ ঘটনাটি ওই শিশু বাড়িতে এসে বিষয়টি তার বাবা-মাকে জানায়। এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ হাবুর বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com