বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

অর্ধেকেরও বেশি কাজ শেষ হয়েছে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

দেশের সবচেয়ে বড় ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলওয়ে সেতুতে মোট ৫০টি পিলারের উপর ৪৯টি স্প্যান বসানো হবে। সেতুর মোট ৫০টি পিলারের মধ্যে ২৩টি পশ্চিমাঞ্চলে সিরাজগঞ্জ জেলায় ও ২৭টি পূর্বাঞ্চলে টাঙ্গাইল জেলায় পড়েছে। ইতিমধ্যেই সেতুটিতে ১০টি স্প্যান বসানোর ফলে প্রায় ২ কিলোমিটার এখন দৃশ্যমান হয়েছে।

প্রকল্প এলাকায় ১০টি স্প্যান এসে পৌঁছানোর পর গত বছর ২০ আগষ্ট দুই পিলারের মাঝে প্রথম স্প্যানটি বসানোর পর সেতু দৃশ্যমান হতে শুরু করে এবং সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আরও একটি ও শেষের দিকে ৩য় স্প্যান বসানো হয়। এরপর অক্টোবর মাসে ৩য় স্প্যান বসানোর পর পর্যায়ক্রমে ডিসেম্বর মাসের মধ্যে সেতুতে ১০টি স্প্যান বসানো হয় জানুয়ারি মাসে ১১তম স্প্যানও বসানোর কাজ চলমান রয়েছে।

বাকি স্প্যানগুলোও নির্মাণাধীন রয়েছে এবং এ সেতুর স্প্যানগুলো ভিয়েতনামে তৈরি করা হচ্ছে। সহস্রাধিক দেশি-বিদেশি প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের তত্ত্বাবধানে চলছে রেলওয়ে সেতুর বিশাল এ কর্মযজ্ঞ।

প্রকল্প পরিচালক (পিডি) আল ফাত্তাহ মো: মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, সরকার ২০১৬ সালে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্প একনেকে অনুমোদন দেয় এবং সেতুর জরিপ ও অনান্য কাজ শেষে দরপত্র আহবান করা হয়। এ দরপত্রে নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠান ২০২০ সালের আগষ্ট মাসে রেলওয়ে সেতু প্রকল্পের কাজ শুরু করে এবং ২০২৪ সালের আগষ্ট মাসে এ প্রকল্পের কাজ শেষ হবে। এই প্রকল্প কাজের ৫৩ শতাংশ ও আর্থিক অগ্রগতি হয়েছে ৪৪.৬১ শতাংশ। প্রথমে এই সেতুটির ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ৭৩৪ কোটি টাকা এবং প্রথম সংশোধনীর পর সেতু প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা। এরমধ্যে দেশীয় অর্থায়ন থাকবে ৪ হাজার ৬৩১ কোটি টাকা।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ দেবে ১২ হাজার ১৪৯ কোটি টাকা। প্রায় ৪.৮০ কিলোমিটার দৈর্ঘ্য এ সেতুটির দুই পাশে .০৫ কিলোমিটার ভায়াডাক্ট (উড়াল সেতু), ৭.৬৭ কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ সড়ক (সংযোগ বাঁধ) থাকবে। আর লুপ, সাইডিংসহ মোট ৩০.৭৩ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে।

সেতুর দুই পাশের সংযোগ বাঁধের নির্মাণসহ অনান্য কাজও শেষ পর্যায়ে রয়েছে। বঙ্গবন্ধু সেতুর ২০০ মিটার উজানে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু চালু হলে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগের আরো ব্যাপক পরিবর্তন ঘটবে।

বর্তমানে বঙ্গবন্ধু সেতুতে দিয়ে রেল চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় গতি কমিয়ে দেয়াসহ ব্রডগেজ ট্রেন চলাচল নিষেধ করা হয়েছে। এছাড়া এক লাইনের রেল ট্র্যাক থাকার কারণে উভয় দিকের ট্রেন একসাথে চলাচল করতে পারে না।

কিন্তু বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতেও ব্রড গেজ ও মিটার গেজের পাশাপাশি ডাবল রেল লাইন নির্মাণ করায় আপ এবং ডাউন ট্রেন একই সাথে এই সেতুর উপর দিয়ে অবাধে চলাচল করতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর উপর দিযে ব্রড গেজ ট্রেন প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার এবং মিটার গেজ ট্রেন ১০০ কিলোমিটার গতিতে চলার কারণে উভয় অঞ্চলের মধ্যে আরো অর্থনৈতিক উন্নয়ন ঘটার পাশাপাশি বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে। সেইসাথে নির্ধারিত সময়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রকল্প পরিচালক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com