পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার
বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়া আসামি সাইফুল ইসলাম সাগর (২৮)অবশেষে গ্রেফতার হয়েছে। সদর থানা পুলিশ বুধবার বিকালে সার্কিট হাউজের কাছ থেকে তাকে গ্রেফতার করে। সে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে এটিএসআই কবিরকে কিলঘুষি ও লাথি দিয়ে হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। এছাড়া পুলিশ সুপার কর্তব্যে অবহেলায় এটিএসআই কবিরকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসএ ক্লোজ করেন।
সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, বুধবার বিকালের দিকে আসামি সাইফুল ইসলাম সাগরকে সার্কিট হাউজের সামনে থেকে গ্রেফতার করা হয়।
.