বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

পলিথিন ব্যাগ ।। খুন হন শতবর্ষী বৃদ্ধা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৮১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে দোকানের মালামাল ছোট পলিথিন ব্যাগে না দিয়ে বড় পলিথিন ব্যাগে দেওয়াকে কেন্দ্র করে খুন হন শতবর্ষী বৃদ্ধাপুলিশ হত্যাকারী মোঃ বাদল ওরফে বাবুকে (২৫) গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় তাঁর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে  জানান, নিহত বৃদ্ধার  ছেলের দোকানে কর্মচারী হিসেবে গত তিন মাস আগে কাজে যোগ দেয় বাবু। ঘটনার দিন বাবু এক গ্রাহককে একটি ছোট পলিথিনের পরিবর্তে বড় পলিথিনে মাল দেয়ার কারণে মালিক তাকে গালমন্দ করে।

পরে বাবু বাড়িতে খেতে গেলে ঐ বৃদ্ধাও তাকে কয়েকটি কয়েকটি কথা বলে। এতে সে ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা একটি বটি দা দিয়ে আহাতন বেওয়া (১২০) কে গলা কেটে হত্যা করে। ঘটনার পর আসামি বাবু পালিয়ে যাওয়ার সময় কালিহাতী থানাধীন ইব্রাহিমবাদ রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ভূঞাপুর থানায়  একটি মামলা দায়ের করা হয়েছে। পরে বাবুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।   

পুলিশ সুপার জানান এই ঘটনায় আসামি বাবু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাবু  জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার ফকির আলির ছেলে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com