মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা

মানসিক রোগীর পেট থেকে বের করা হলো ১৫টি কলম!

  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা শনিবার বিকেলে আব্দুল মোতালেব নামে এক মানসিক রোগীর পেট থেকে ১৫টি কলম বের করেছে।

আব্দুল মোতালেব বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ওই হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত মোতালেব সম্ভবত পথে পথে ঘুরে বেড়ানোর সময় কলম কুড়িয়ে তা গিলে ফেলে। এক পর্যায়ে ওই মানসিক রোগী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে অনেকগুলো কলম দেখতে পেয়ে তা বের করার সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার (২৭ মে) বিকেলে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই এন্ডোস্কোপির মাধ্যমে মানসিক রোগী মোতালেবের পেট থেকে এক এক করে ১৫টি কলম বের করে আনেন।

কোনোপ্রকার অস্ত্রোপচার ছাড়া এন্ডোস্কোপির মাধ্যমে পেট থেকে কলম বের করা বাংলাদেশে প্রথম ঘটনা বলে দাবী করেছেন ওই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক সাইফুল ফেরদৌস মোহাম্মদ খায়রুল আতাতুর্ক। তিনি বলেন, বাংলাদেশেই এখন অত্যাধুনিক এন্ডোস্কোপি মেশিনের মাধ্যমে অস্ত্রোপচার না করেই পিত্তথলি ও কিডনির পাথর অহরহ বের করা হচ্ছে। এ সব রোগের চিকিৎসার জন্য দেশের মানুষকে এখন আর বিদেশে যেতে হবেনা বা হয় না বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com