রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

নারীসহ দুই জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩২ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের পৃথক দুটি স্থান থেকে নারীসহ ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহজাদপুর উপজেলার বিআঙ্গারু খাল থেকে অজ্ঞাত (৫২) এক ব্যক্তির অর্ধগলিত লাশ বুধবার দুপুরে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৭/৮ দিন আগে হত্যা করে তার লাশ ওই খালে ফেলে দিয়েছে দূবৃর্ত্তরা। তার পরনে শুধুমাত্র সাদা রঙ্গের একটি শার্ট ছিল। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। এদিকে একই উপজেলার পোরজনা গ্রামে বিকেলে আব্দুল লতিফের মেয়ে রত্না (১৯) লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার স্বজনেরা বলছেন, পেট ব্যথার কারণে রত্না গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তাকে ৫/৬ মাস আগে একই এলাকার বিনুটিয়া গ্রামের শরিফের সাথে বিয়ের কাবিন করা হয়। চলতি মাসেই তাকে আনুষ্ঠানিকভাবে স্বামীর বাড়িতে পাঠানোর কথা ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com