শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

শিল্পমন্ত্রীর সাথে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ।।কৃষিখাতে দক্ষ শ্রমিক নেয়ার আগ্রহ

  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : বাংলাদেশ থেকে কৃষিখাতে দক্ষ শ্রমিক নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত Ganbold Dambajav। 

তিনি বলেন, বাংলাদেশের সাথে মঙ্গোলিয়ার ব্যবসা-বাণিজ্য নেই বললেই চলে। আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্য শুরু করতে পারি। আমাদের জনসংখ্যা মাত্র ৩৫ লাখ হলেও আমাদের প্রায় ৭.৫ কোটি প্রাণিসম্পদ রয়েছে। তারমধ্যে ঘোড়া, উট, গরু, ভেড়া, ছাগল প্রধান। এগুলোর পশম দ্বারা উন্নতমানের কার্পেট ও কম্বল তৈরি হয়। বিশেষত মঙ্গোলিয়ার কাশ্মিয়ার শাল (Mongolian Cashmere Shawl) পরিবেশবান্ধব ও পৃথিবী বিখ্যাত। বাংলাদেশ এগুলো আমদানি করতে পারে। এছাড়া, আমরা উন্নতমানের চীজ তৈরি করি। আমাদের গবাদিপশুর খাদ্য ঘাস হওয়ায় এর মাংসও অনেক সুস্বাদু। চীজ এবং মাংসও আমরা রফতানি করি।

রাষ্ট্রদূত Ganbold Dambajav বুধবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে সাক্ষাতকালে এসব কথা বলেন।  রাজধানীর মতিঝিলে শিল্পমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এবং বাংলাদেশে মঙ্গোলিয়ার অনারারি কনসাল  নাসরিন ফাতেমা আউয়াল এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে দক্ষ কৃষি কর্মী নেয়ার মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের আগ্রহকে সাধুবাদ জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, আমি এক দশক পূর্বে মঙ্গোলিয়া সফর করেছি। সেখানকার চিজ, মিল্ক, মিট অসাধারণ। তবে ভূমির তুলনায় জনসংখ্যা খুবই কম। কাজেই বাংলাদেশি দক্ষ কৃষিকর্মী পাঠানো গেলে তারা যেমন মঙ্গোলিয়ার কৃষিখাতে অবদান রাখবে তেমনি বাংলাদেশও লাভবান হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com