রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ

সিরাজগঞ্জে বিজয় র‍্যালিতে বিএনপির হামলা, আহত অর্ধশত

  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬৮৪ দেখা হয়েছে
দুই পক্ষের সংঘর্ষের পর

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত বর্ণাঢ্য বিজয় র‍্যালিতে বিএনপিনেতাকর্মীরা হামলা চালিয়েছে।  রোববার বেলা ১১টার দিকে এ হামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন জানান, বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি কলেজ থেকে শুরু হয়ে ইবি রোড এলাকায় পৌঁছলে বিএনপির নেতার্মীরা হামলা চালায়। এতে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ, ছাত্রলীগের সহ-সভাপতি রাসেলসহ অন্তত ২৩ জন আহত হয়। পরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে জড়িয়ে পরে।

জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপি পুরাতন শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর ভাসানী মিলনায়তনের মুক্তমঞ্চে শান্তিপূর্ণ সমাবেশ করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশে হামলা চালায় তাদের প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে ইটপাটকেল ও পুলিশের টিয়ারশেলের আঘাতে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন হিটলার, যুবদলের  সহসাংগঠনিক সম্পাদক সোহেলসহ, অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, বিজয় র‍্যালি থেকে সংঘর্ষ শুরু হলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আবারো সংঘর্ষের আশংকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কি কারণে এ সংঘর্ষের কারণ জানাতে পারেননি তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com