বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীতে অবৈধ ভাবে বালু উত্তেলনের দায়ে তিনটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ড্রেজারগুলো পুড়িয়ে দেয় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম।
সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, সাটুরিয়া উপজেলার আকাশী ও তিল্লী এলাকার ধলেশ্বরী নদীতে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে একটি মহল বালু উত্তেলন করে আসছিল। খবর পেয়ে ওইসব এলাকায় অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। এসময় ড্রেজার মেশিনে বালূ উত্তোলনকারীরা পালিয়ে যায়। অবৈধভাবে বালূ উত্তোলনকারীদের বিরুদ্ধ এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।