বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

অতিরিক্ত দাম নেওয়ায় দোকানিকে জরিমানা, ভোক্তা পেলেন জরিমানার অংশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জ শহরের এক ভোক্তার কাছে অতিরিক্ত টাকায় পণ্য বিক্রি করেন এক দোকানি। পরে এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী ভোক্তা। মঙ্গলবার শুনানি শেষে ওই দোকানিকে জরিমানা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান। জরিমানার এক-চতুর্থাংশ অর্থ পেয়েছেন ওই ভোক্তা।

অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার জেলা শহরের শহীদ রফিক সড়কে ইউরেকা ক্রোকারীজ নামের একটি মনিহারী দোকান থেকে ২৫০ টাকা এক ডজন চামচ কেনেন নরেন্দ্রচন্দ্র বিশ্বাস। পরে ওই ক্রেতা জানতে পারেন, ওই চামচের দাম ১৪০ টাকা। এ বিষয়ে সোমবারই ওই ভোক্তা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। এ নিয়ে মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের কার্যালয়ে শুনানি করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান। এ সময় দোকানি আতাউর রহমান ও ভোক্তা নরেন্দ্রচন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। শুনানিতে অভিযুক্ত দোকানি অভিযোগের সত্যতা স্বীকার করেন। এ সময় আসাদুজ্জামান দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

আসাদুজ্জামান বলেন, ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ি দোকানিকে জরিমানা করা হয়। একই আইন অনুযায়ি, অভিযোগকারী ভোক্তাকে জরিমানার এক-চতুর্থাংশ ৫ হাজার টাকা দেওয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com