রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন ২১৩ মেগাওয়াট

  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: গত দুই দিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে পানির উপর নির্ভরশীল রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এর আগে গত সপ্তাহে গড়ে ২০০ হতে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো বলে

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে।

শনিবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের এর সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, শনিবার (১৭ আগস্ট) সকাল ১১টা পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে সর্বমোট ২১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা এই বছর ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন।

তার মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটে ৪৬ মেগাওয়াট, ২নং ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩নং ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪নং ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। কাপ্তাই হ্রদে পানির পরিমাণ আরো বৃদ্ধি পেলে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে বলে তিনি জানান।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদের বর্তমানে ৯৪ দশমিক ২০ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও শনিবার (১৭ আগস্ট) সকাল ১১টা পর্যন্ত হ্রদে ৯৬ দশমিক ৭৯ এমএসএল পানি রয়েছে। অর্থাৎ কাপ্তাই হ্রদে বর্তমানে পানির পরিমাণ বেশি রয়েছে।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল) এবং বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে ২৩০ হতে ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com