বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

রাঙ্গামাটিতে বৌদ্ধ মৈত্রী সংঘের ২০ বছর পূর্তিতে গুনী ব্যক্তি সন্মাননা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটির পার্বত্য জেলা বৌদ্ধ মৈত্রী সংঘের ২০ বছর পূর্তি উপলক্ষে গুণী ব্যক্তিদের সন্মাননা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে শ্রদ্ধাদান ও সংগঠনের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  দুপুরে শহরের মৈত্রী বিহার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি গৌতম দেওয়ান। রাঙ্গামাটি পার্ব্য জেলা বৌদ্ধ মৈত্রী সংঘের সভাপতি ভূপেন্দ্র নাথ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।

বক্তব্য রাখেন বৌদ্ধ মৈত্রী সংঘের উপদেষ্টা কমোদ বিকাশ চাকমা, প্রমোদ রঞ্জন চাকমা, বিনোদ বিহারী চাকমা, সংগঠনের সহ-সভাপতি মায়াধন চাকমা, সাধারন সম্পাদক কিরণ বিকাশ চাকমা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৌদ্ধ মৈত্রী সংঘের কার্যকরী কমিটির সদস্য সুনীল ময় চাকমা। অনুষ্ঠনে সংগঠনের ২০ বছর উপলক্ষে অতিথিরা সংগঠনের ৬ জন উপদেষ্টা ও গুনী ব্যক্তি কমোদ বিকাশ চাকমা, প্রমোদ রঞ্জন চাকমা, বিনোদ বিহারী চাকমা, ডাঃ সুব্রত চাকমা, ইন্দ্রনাথ চাকমা ও বুদ্ধজয় চাকমাকে সন্মাননা হিসেবে ক্রেস তুলে দেন।

এছাড়া তিনটি বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান রাজ বন বিহারকে ১লখ টাকা, রাঙ্গামাটির রাজ বন বিহারের বিশ্ব শান্তি প্যাগোডা নির্মাণের লক্ষে ৫০ হাজার টাকা, ধন পাতা বন বিহারকে ১লাখ টাকা, চট্টগ্রামের খুলশিস্থ  বিশ্ব মৈত্রী বিহারকে ৫০ লাখ টাকার শ্রদ্ধা দান স্ব স্ব কর্তৃপক্ষের কাছে শ্রদ্ধা দান তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের আজীবন সদস্য, সাধারন সদস্যরা ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকায় হতাশা প্রকাশ করে বলেছেন, সবচেয়ে বড় চিন্তিত তা হলো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই। ঐক্য জিনিসটা না থাকার কারণে আমরা যাই চিন্তা করি না কেন আমাদের মনে দুর্বলতা থেকে থাকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com