রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে সরকার

  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ দেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের কাজ নিয়ে শনিবার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে।  
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে বলেন, ‘উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। উপদেষ্টারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের (রাজনৈতিক নেতাদের) সাথে মতবিনিময় করবেন এবং তাদের পরামর্শ নেবেন।’ 
তিনি আশা প্রকাশ করেন, দুই-তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে যাতে তারা পুরোদমে কাজ শুরু করতে পারে।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কমিশনের প্রধানরা ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছেন এবং কমিশনগুলির কার্যপরিধি (টিওআর) ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনগুলোর জন্য অফিসের জায়গা খুঁজছে।
সংলাপকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে যোগ দিতে আমন্ত্রণ জানানো হবে এবং উপদেষ্টা পরিষদ রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলবে।
আলম বলেন, সংস্কার কমিশনগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের নিজ নিজ রিপোর্ট জমা দেবে এবং তারপর উপদেষ্টা পরিষদ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।
অন্তর্র্বতী সরকার সমালোচনাকে স্বাগত জানায় উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে এবং কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়।
পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) পরিস্থিতি নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি বৃহত্তর এলাকা এবং তিনি মনে করেন না পার্বত্য অঞ্চলে এখন কোনো অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি এখন অনেক ভালো বলে মন্তব্য করেন তিনি। সুত্র: বাসস

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com