বাংলা হেডলাইনস: দেশে টানা ২২৯ দিন বুধবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ই মার্চ মঙ্গলবার সকাল ৮টা থেকে ১২ মার্চ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ৫.৫৬ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
গতকাল মঙ্গলবারও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।
গতকাল মঙ্গলবার করোনা সংক্রমণের হার ছিল ৫.৫৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে
২০ লাখ ৫১৬১১২জন।
গত ২৪ ঘণ্টায় ১ জন সুস্থ হয় এবং
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯৩১০ জন। প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১৮টি নমুনা পরীক্ষা
করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ২৫১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।