বাংলা হেডলাইনস: দেশে টানা ২৩১ দিন শুক্রবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ই মার্চ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৪ মার্চ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ৫.২৬ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশুও কোনো মৃত্যু হ্য়নি এবং মঙ্গলবারও আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৫.২৬ শতাংশ, পরশু ছিল ৫.৫৬ শতাংশ এবং মঙ্গলবারও করোনা সংক্রমণের হার ছিল ৫.৫৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে
২০ লাখ ৫১৬১১৪জন।
গত ২৪ ঘণ্টায় ১ জন সুস্থ হয় এবং
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯৩১২ জন। প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ২৫১৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।