সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

টানা ২৩৩ দিন করোনায় মৃত্যু হয়নি

  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে টানা ২৩৩ দিন রবিবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ই মার্চ  শনিবার সকাল ৮টা থেকে ১৬ই মার্চ রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ৬.৬৭ শতাংশ রেকর্ড করা হয়েছে ।

গতকালও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশুও কোনো মৃত্যু হ্য়নি, বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি এবং মঙ্গলবারও আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।

গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৬.৬৭ শতাংশ, পরশু ছিল ৫.২৬ শতাংশ, বৃহস্পতিবারও ছিল ৫.২৬ শতাংশ, বুধবার ছিল ৫.৫৬ শতাংশ এবং মঙ্গলবারও করোনা সংক্রমণের হার ছিল ৫.৫৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১৬১৬জন।
গত ২৪ ঘণ্টায় ১ জন সুস্থ হয় এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯৩১৪ জন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ২৫২২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com