শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে: রাষ্ট্রদূত ওয়েন তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে সারাদেশের মানুষ। জেলা-উপজেলা শহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের অবস্থান থেকে রাস্তায় নেমে এসে প্রতিবাদ মিছিল ও সমাবেশে সামিল হয়েছেন।

তারা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিশ্ব নেতৃবৃন্দকে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশের জেলায় জেলায় শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ এসব বিক্ষোভ মিছিল, স্লোগান-সমাবেশ ও ধর্মঘট পালন করেন।

গাজায় ইসরাইলের চলমান নৃশংস গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ ও ‘নো ওয়ার্ক নো স্কুল’র প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ থেকে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরায়েলের ধ্বংস কামনা করা হয়েছে। একইসঙ্গে বিশ্বের সব মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান এবং ইসরায়েলী পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে, সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত রাখায় সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ জনসমুদ্রে পরিণত হয়। এতে ঢাবি ও ঢামেকসহ রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।

বিক্ষোভে তারা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা’, ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন’, ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন‌।

সমাবেশে উপস্থিত ঢাবির সমাজবিজ্ঞান বিভগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “আজ পুরো বিশ্ব ফিলিস্তিনিদের উপর ধ্বংসযজ্ঞ দেখে হতবাক। যেভাবে ফিলিস্তিনে মানবতাবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, তা ইতিহাসের অন্যতম ভয়াবহ নিষ্ঠুরতার উদাহরণ।”

তিনি বলেন, “ইসরায়েল সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গেছে। এখন সময় এসেছে, মুসলিম উম্মাহর একতাবদ্ধ হওয়ার। আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে, নৃশংসতার বিরুদ্ধে। ইসরায়েলের অবসান অনিবার্য। সেই দিন খুব দূরে নয়, যেদিন আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবে প্রতিফলিত হবে।”

ইতিহাস বিভাগের শিক্ষার্থী রফিক বলেন, “ফিলিস্তিন জনগণের প্রতি ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে, তা নিঃসন্দেহে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন। তারা ৫০ হাজারেরও বেশি নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করেছে। অথচ বিশ্ব মোড়লরা মুখে কুলুপ এঁটে বসে রয়েছে। আমাদের ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানো ছাড়া বাংলাদেশ থেকে তেমন কিছুই করার নেই।” সূত্র: গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com