শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে: রাষ্ট্রদূত ওয়েন তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের ‘আগ্রহ’ আগামী দিনের নির্বাচিত সরকার: আমীর খসরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বিদেশি বিনিয়োগ আনতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে বিএনপির সমর্থনের কথা তুলে ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিনিয়োগকারীদের ‘আগ্রহের জায়গা’ আগামী নির্বাচিত সরকার।

তিনি বলেন, নির্বাচিত যে সরকার আগামী দিনে দেশের দায়িত্ব নেবে তাদের নীতিমালা কী হবে, বিনিয়োগকারীরা তা জানতে চান। এটা তাদের বড় ‘উদ্বেগের’ জায়গা।

বৃহস্পতিবার রাতে বনানীতে হোটেল সারিনায় ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এ অংশগ্রহণকারী বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আমীর খসরু মাহমুদ।

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোমবার শুরু হওয়া চারদিনের বিনিয়োগ সম্মেলন শেষ হয়েছে এদিন।

প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে ডিসেম্বরে জাতীয় নির্বাচন দাবি করে আসছে বিএনপি।

বিএনপি আগামী দিনে ক্ষমতায় গেলে ‘বিনিয়োগে নতুন দিগন্ত’ উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিদেশি বিনিয়োগ আনতে অন্তর্বর্তী সরকার যেসব উদ্যোগ নিচ্ছে সেগুলোকে বিএনপি কীভাবে দেখছে জানতে জাইলে তিনি বলেন, “আমরা দেশে আসা বিনিয়োগকারীদের সাথে বৈঠক করছি। তারা জানতে চাচ্ছে, আগামী নির্বাচিত সরকারের নীতিমালাটা কী হবে? এটা তাদের (বিনিয়োগকারীদের) বড় কনসার্ন।”

বিএনপির এই নেতা বলেন, “অন্তবর্তীকালীন সরকার যা করছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি যেটা বলছি, সেটা বৃহত্তর জাতীয় স্বার্থে আমাদের তাদের সমর্থন দিয়ে যেতে হবে। যেখানে জাতীয় স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু বিনিয়োগকারীদের আগ্রহ হচ্ছে আগামী দিনের নির্বাচিত সরকার।

“বিএনপি তো লং টার্মের বিষয়, শর্ট টার্মের বিষয় না। তারা জানতে চাচ্ছে, আগামী দিনে বিএনপির নীতিমালা কী হবে। সেটিই আমরা তাদের কাছে তুলে ধরব।”

বিএনপির নীতিমালা বিদেশি বিনিয়োগকারীদের জন্য গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন আমীর খসরু বলেন, “আমাদের বিগত অভিজ্ঞতার আলোকে বর্তমান বিশ্ব প্রেক্ষাপট মাথায় রেখে, গ্লোবালি যে বেঞ্চমার্কগুলো আছে আমরা সেগুলোকে ফলো করেছি। গ্লোবালি যেটা আমরা, সবকিছু এডাপ্ট করেছি আমাদের পলিসিতে। তাদের কাছে বাংলাদেশই ভালো বিনিয়োগের জন্য দেশ হবে বলে আমরা বিশ্বাস করি।”

বর্তমানে প্রেক্ষাপটে বিশ্বে বিনিয়োগকারীদের জন্য ট্যারিফে অস্থিতিশীলতা শুরু হয়েছে তুলে ধরে তিনি বলেন, “এতে সবাই কিন্তু স্থানান্তর (বিনিয়োগ) করার একটা চিন্তায় আছে। এর জন্য সবচেয়ে ভালো দেশ কোনটা সেটা তারা খুঁজে বেড়াচ্ছেন। আমাদের সেজন্য প্রস্তুত থাকতে হবে। সেই প্রস্তুতি বিএনপি নিয়েছে আগামী দিনের জন্য।”

বিএনপির শাসনামলে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল করা, বেসরকারি খাতের উদারীকরণ, বিদেশি বিনিয়োগকারীদের জন্য অর্থনীতি উদারীকরণের কথা তুলে ধরেন আমীর খসরু। তিনি বলেন, “বিএনপি যখন ইডিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) করেছে তখন এই উপমহাদেশে কোনো দেশও চিন্তা করে নাই। ঠিক একইভাবে আমাদের এই যে নতুন চিন্তা, উই শুড বি হেড অফ অল আদার কান্ট্রিজ ইন দ্যা রিজিয়ন ইনশাআল্লাহ।”

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও তাজভীরুল ইসলাম, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবির, মাহাদি আমিন ও বিএনপি আন্তর্জাতিক সহপরামর্শ কমিটির সদস্য ইসরাফিল চৌধুরী খসরু। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com