বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

পরিকল্পনা উপদেষ্টার সাথে রবির ভিসির সাক্ষাৎ

  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: অন্তর্বতীকালীন সরকারের পরিকল্পনা

উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মামুদের সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার রাতে তাঁর বারিধারার বাসভবনে সাক্ষাৎ করেন। পরিকল্পনা উপদেষ্টা ২০২০ সালে রবির এক সেমিনারে অংশ নিতে গিয়েছিলেন।

বৈঠকের শুরুতেই রবির ভিসি উপদেষ্টাকে সেই সময়ের স্মৃতি বিজড়িত একটি ছবি উপহার দেন। দীর্ঘ ২ ঘন্টার আলাপচারিতায় উপদেষ্টা রবিতে তার বিভিন্ন স্মৃতি নিয়ে কথা বলেন।

আলোচনার বেশিরভাগ সময় জুড়ে ছিল রবির ডিপিপি, উন্নয়ন এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমের সার্বিক অগ্রগতির বিষয়ে।

উপদেষ্টা রবির সার্বিক সফলতা কামনা করে সবসময় এর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সুবিধাজনক সময়ে রবিতে যাওয়ার ভিসির আমন্ত্রণ গ্রহণ করেন। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড.সুমন কান্তি বড়ুয়া এবং রবি প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালনকারী প্রফেসর নাসিমউদ্দিন মালিথার সন্তান সিনিয়র সাংবাদিক চকোর মালিথা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com