বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসক চত্বর প্রদক্ষিন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড.ফারুক আহম্মেদ। প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস,এম তফিজ উদ্দিন, সাংবাদিক হেলাল আহম্মেদ, ফোরদৌস হাসান, এ্যাডঃ শহীদুল ইসলাম সরকার, দীলিপ গৌর, গোলাম মোস্তফা রুবেল, মুমীদুজ্জামান জাহান, বাসদ নেতা নব কুমার কর্মকার প্রমুখ। এ অনুষ্ঠনে সাংবাদিক স্বপন চন্দ্র দাস, সুমন কবির, সুজন সরকার, সুজিত সরকার, অদিত্য রাসেল, আল মারুফ, ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।