বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-হাটিকুমরুল চত্বর এলাকার মাইক্রোবাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে আলমগীর (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী দক্ষিণপাড়া গ্রামের মৃত আল মাহমুদের ছেলে। র্যাব -১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন, ১ টি মোবাইলসেট ও ১টি সিমকার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।