বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত চালকদের বিক্ষোভ দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক স্থানীয় সময় সকাল ৯টায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১০৮ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস: চারদিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার (১০ জুন) এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এরপর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে সফরের তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৩ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।

লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার লন্ডনে প্রেস বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম  বৈঠক সম্পর্কে বলেন, ”আগামী নির্বাচনের একটা তারিখ দেওয়া হয়েছে এপ্রিল। গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। …তারা সবকিছুই আলাপ করবেন।‘’

বৈঠকের প্রস্তুতি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “এটার প্রস্তুতি হিসেবে আজকে (বৃহস্পতিবার) বিএনপির তরফ থেকে একজন কর্মকর্তাও এসেছিলেন, আমাদের সাথে কথাও হয়েছে। কালকে আমরা আশা করছি যে ৯টার মধ্যেই উনারা আসবেন। আসার পরে একটা একান্ত বৈঠক হবে। এই ক্ষেত্রে যদি উনারা মনে করেন যে আরও অন্য কেউ থাকবে, সেটা এই দুইজনেই ঠিক করবেন।”

বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন প্রেস সচিব।

দেশের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রেও এ বৈঠকের গুরুত্বের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com