বাংলা হেডলাইনস: দেশে মঙ্গলবার টানা দুই দিন করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি । সংক্রমণের হার ২.৯৮ শতাংশ রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ই জুলাই সোমবার সকাল ৮টা থেকে ১৫ই জুলাই মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ২.৯৮ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি, রবিবার করোনায় একজনের মৃত্যু হয়, শনিবার করোনায় কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি এবং মঙ্গলবার করোনায় একজনের মৃত্যু হয়।
এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৫২৪জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জন আক্রান্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২২৩৫জন।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৪.১০ শতাংশ, রবিবার ছিল ০.০০ শতাংশ, শনিবারও সংক্রমণের হার ছিল ০.০০ শতাংশ, শুক্রবার সংক্রমণের হার ছিল ১.৫৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৪.৯৮ শতাংশ, বুধবার ছিল ৩.২৩ শতাংশ এবং মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিল ৩.৪২ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ২৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ৪০৩৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।