সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে রাজনীতি করলে স্বাধীনতা মেনে করতে হবে: টুকু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৫ আগষ্ট হাসিনা সরকার পতনের পর তাদের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে তারা সরকার চালাচ্ছে।

বাংলাদেশে রাজনীতি করতে হলে স্বাধীনতা মেনে রাজনীতি করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে জুলাই গণঅভ্যুত্থানে    বীর শহীদদের স্মরণে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন জুলাই গণ অভ্যু থহান গণঅভ্যুত্থানে বিএনপি অক্লান্ত পরিশ্রম করেছে। বিএনপি ১৬ বছর  বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং ৫ আগষ্ট হাসিনা সরকার পতনে রাস্তায় রক্ত ঢেলে দিয়েছে। আপনারা একটা মোটা বই বের করেছেন। যার মলাটে লেখা আছে দ্বিতীয় স্বাধীরতা। আপনারা প্রথম স্বাধীনতা দেখেন নাই। এজন্য দিয়েছেন দ্বিতীয় স্বাধীনতা। আমি টুকু বলতে চাই, একটা দেশে স্বাধীনতা একবারই হয়। যে স্বাধীনতায় আমরা পেয়েছিলাম একটা পতাকা ও মানচিত্র। যে স্বাধীনতা আমাদের একটা শাসনতন্ত্র দিয়েছে। আর জুলাই গণঅভ্যুত্থানে আমরা নতুন বাংলাদেশ পাইনি। বাংলাদেশকে রাহু মুক্ত করা হয়েছে। যদি আপনারা বলেন পাকিস্তানের সাথে ভুল বোঝাবুঝির কারণে বাংলাদেশ আদালা হয়ে গেছে। এই সমীকরণ মানতে আমরা রাজি না। পাকিস্তান আমাদের নির্যাতন করেছে। পাকিস্তান আামাদের শোষণ করেছেন। এ শোষনের বিরুদ্ধে এ দেশের মানুষ এক হয়েছে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এ স্বাধীনতা পেয়েছি। এজন্য বাংলাদেশে রাজনীতি করতে হলে স্বাধীনতা মেনে রাজনীতি করতে হবে। শেখ হাসিনা সরকার ১৬ বছর ক্ষমতায় থেকে দেশে উন্নয়নের নামে লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে এবং বিদেশে টাকা পাচার করেছে। বিএনপিকে জেল জুলুম, অত্যাচার, গুম, খুনসহ নানা নির্যাতন করা হয়েছে। এজন্য জুলাই গনঅভ্যুত্থানে তাকে পালাতে হয়েছে। বিএনপি নির্বাচনী দল। বিএনপি নির্বাচন করেই বারবার ক্ষমতায় এসেছে। বেগম জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী নির্বাচন করেই হয়েছিলেন। আমরা নির্বাচনে বিশ্বাস করি। আমরা জনগণ নিয়ে চলতে চাই। আপনারা ধর্মের কথা বলেন। একেক সময় একেক কথা বলে মোনাফিকি কইরেন না।

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ন সাধারণ সম্পাদক নূর কায়েস সবুজ, বিএনপির জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিমকি ইমাম খান, শিল্পী কনক চাঁপা প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com