রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম

‘নতুন বাংলাদেশের ইশতেহার’: এনসিপির রাজনৈতিক রূপকল্প ঘোষণা

  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: নতুন সংবিধান ও ‘সেকেন্ড রিপাবলিক’ এবং জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের প্রতিশ্রুতি রেখে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে মাসব্যাপী কর্মসূচির সমাপ্তিতে রোববার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণাপত্র পড়ে শোনান নতুন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, নতুন বাস্তবতায় সরকার পতনের সেই এক দফা এবার ২৪ দফায় রূপান্তরিত হয়েছে।

এক বছর আগে জুলাই গণঅভ্যুত্থানের শেষ দিকে এসে এই শহীদ মিনার থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন।

বর্ষপূর্তির এ সময়ে ওই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা নেতাদের দল এনসিপি নতুন বাংলাদেশ গড়তে ২৪ দফার এ ইশতেহার প্রকাশ করল।

এতে প্রথম অঙ্গীকার হিসেবে গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন এবং ‘একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী কাঠামোর’ বিলোপ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী ’সেকেন্ড রিপাবলিক গঠনের’ ঘোষণা দেওয়া হয়।

ইশতেহার ঘোষণার সময় নাহিদ জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার কথাও তুলে ধরেন।

ইশতেহারে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আন্দোলন দমানোর চেষ্টাকালে সংঘটিত সহিংসতার বিচার করার অঙ্গীকারও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক।

অভ্যুত্থানের পর গড়ে ওঠা দলটি ইশতেহারে আরও যেসব বিষয়ে গুরুত্ব দিয়েছে তারমধ্য রয়েছে- গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলা, গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকারকে শক্তিশালী করা, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ এবং সার্বজনীন স্বাস্থ্য ও জাতিগঠনে শিক্ষানীতি বাস্তবায়ন করা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com