সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে পাউবোর ১৬৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জায়গা থেকে ১৬৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই এলাকার সুবর্ণসাড়া থেকে বেলকুচি পৌরসভা কার্যালয় পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়কের দুই পাশে পাউবোর জায়গায় অবৈধ স্থাপনায় বসবাস ও ব্যবসা বাণিজ্য করে আসছিল স্থানীয় লোকজন। এ বিষয়ে ইতিপূর্বে তাদেরকে একাধিকবার নোটিশও দেয়া হয়েছিল। বুধবার সারাদিন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।সড়কের দুই পাশের ১৬৩টি অবৈধ কাঁচা-পাকা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান ও র‌্যাব-১২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com