রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন।। প্রত্যেক কেন্দ্রে ইভিএমে ভোট

  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা রোববার ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঘোষণা করেন।    

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন  ভবনে সিইসি এক সংবাদ সম্মেলন ভোটগ্রহণের এই তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন দুই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। কোন বিরতি ছাড়া সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।  

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর,  মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি,  এবং প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি ।

বিদ্যমান ভোটার তালিকা দিয়েই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ভোটগ্রহণ করা হবে। দুই সিটির সম্প্রসারিত ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডেও একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ভাগ হওয়ার পর ২০১৫ সালের এপ্রিলে দুই সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা উত্তর সিটিতে ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি এবং ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন। সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com