সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

ভোররাতে খাবার খেতে নীলা মার্কেটে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, রাতে আমার কাজ শেষ হতে কখনো কখনো ভোর হয়ে যায়। ওই সময় বাসায় খাবার দেওয়ার মতো কেউ থাকে না। তখন বেশিরভাগ সময় ৩০০ ফিটে নীলা মার্কেটে যাই। সেখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। সেটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে। তখন ওয়েস্টিনে যাওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি।

গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ভিডিও বার্তায় এ ঘটনায় নাম আসা নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

এছাড়া, সাবেক এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেওয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি।

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘অপুর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমার মনে হয় না এখনো কেউ এরকম প্রমাণ দিতে পেরেছেন যে, আমার সম্পৃক্ততা আছে। বরং যার (জানে আলম অপু) সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকার একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, এটা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। এটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবল, এখন পর্যন্ত মনে হচ্ছে।’

তিনি বলেন, ‘এর সঙ্গে যে আমার সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিমধ্যে দেখেছেন। আমরা সেগুলো ডিফেন্ড করেছি। এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন।’

উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে (চাঁদাবাজির অভিযোগ) যেহেতু এখনো তদন্ত চলছে, এটা নিয়ে মন্তব্য করা উচিত নয়, তারপরও যেহেতু আমার নাম সুনির্দিষ্টভাবে সেখানে এসেছে, নাম আসার পরে আমি এক রকম অবাকই হই।’

তিনি বলেন, ‘জানে আলম আপুকে আমি চিনতাম যখন ছাত্র অধিকার পরিষদে ছিলাম, ২০২২ সালে যখন আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। সেও ছাত্র অধিকার পরিষদ করত, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে প্রথমে ছিল। তখন চিনতাম, কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সঙ্গে আমার কোনো কথা বা দেখা হয়নি।’

উপদেষ্টা আসিফ বলেন, ‘এ ধরনের একটা ক্লেইম আসার পর আমরা আরেক জায়গা থেকে জানতে পারলাম আজকে তার স্ত্রী পরিচয় একজন সংবাদ সম্মেলন করেছেন, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি আসলে কি ঘটনা। তিনি সেখানে দাবি করেছেন অপুকে গুম করে এ স্টেটমেন্ট (চাঁদাবাজিতে তাকে জড়িয়ে বক্তব্য) আদায় করা হয়েছে। এ রকম কিছু যদি হয়ে থাকে, তবে সেটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক। ৫ আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবার আগের মত… এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুমেও তো আপনারা জানেন, এখানে আয়না ঘর ছিল। সেগুলো ৫ আগস্ট গণঅভ্যুত্থানের ফলে অকার্যকর। সেই প্র্যাকটিসের দিকেই আমরা যাচ্ছি কিনা, সেটাও ভাবনার বিষয়।’

সেদিন হোটেল ওয়েস্টিনের সামনে আপনি গিয়েছিলেন কিনা, সিসিটিভির ফুটেজে দাবি করা হচ্ছে, সেদিন ভোররাতে আপনি মোটরসাইকেলে করে সেখানে গিয়েছিলেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘রাতে যখন আমার কাজ শেষ হয়ে যায়, কখনো কখনো ভোর হয়ে যায়। ওই সময় আসলে বাসায় খাবার-দাবার দেওয়ার মতো কেউ থাকে না। আমি বেশিরভাগ সময়ই ৩০০ ফিটে নীলা মার্কেট নামে একটা জায়গায় আছে, সেখানে যাই। সেখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়, সেখানে আমরা চার-পাঁচ জন মিলে যাই। ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে। তখন ওদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। তবে ওই দিন আমি গিয়েছিলাম কিনা, সেখানে ছিলাম কিনা- সেটা আমি বলতে পারবো না।’

সেটা ছিল ১৭ জুলাই- জানাতেই তিনি বলেন, ‘দেখেন সিসিটিভির ফুটেজে হেলমেট পরা যদি যে কাউকে আমি বলে দাবি করা হয়, এটা কতটুকু বিশ্বাসযোগ্য। আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ এটা তদন্তাধীন।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com