বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শৈত্যপ্রবাহ নেই তবে ২৫-২৬ ডিসেম্বর হালকা বৃষ্টি হতে পারে

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪০ দেখা হয়েছে
আজকে দুপুর ১২ টায় রাজধানীর আকাশ

বাংলা হেডলাইনস :   দেশে কোথাও এখন শৈত্যপ্রবাহ নেই তবে আগামী ২৫ অথবা ২৬ ডিসেম্বর হালকা বৃষ্টি হতে পারে।

আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রী  সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রী সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সোমবার সকাল সাড়ে ১১ টায় বাংলা হেডলাইনসকে বলেন যে তাপমাত্রা বেড়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন যেহেতু তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে দেশের কোথাও রেকর্ড করা হয়নি সুতরাং এখন দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকলে তখন শৈত্য প্রাবাহ বলা হয়।  

তিনি বলেন শীতকালে সাধারণত যে তাপমাত্রা থাকে তাই থাকবে।

আবহাওয়াবিদ শাহনাজ বলেন আকাশে মেঘ রয়েছে। ডিসেম্বর ২৫/২৬ তারিখে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ১৮ ডিসেম্বর দিনগত রাত থেকে রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ শুরু হয়। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭.৯ ডিগ্রী সেলসিয়াস এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রী সেলসিয়াস ।        

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com