রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম

ঢাবিতে বিএনপি নেতা ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ

  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও তার কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেতাকর্মীরা।

রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে এ প্রতিবাদ জানান তারা। এ সময়, তারা ফজলুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বাগছাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান বলেন, বেগম জিয়ার উপদেষ্টা জুলাইকে ‘কালো শক্তি’ বলেছেন। তিনি হাসিনার ভাষায় কথা বলছেন। বর্তমান পরিস্থিতি দেখে আমাদের বলতে হয়, আওয়ামী লীগ ফিরেছে বিএনপির বেশে। আওয়ামী লীগের ভাষায় যে কথা বলে তাকে আমরা গণতন্ত্রের বন্ধু মনে করি না।

জাহিদ বলেন, তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান। তিনি জুলাইয়ের শক্তির পাশাপাশি আওয়ামী লীগেরও মন জয় করতে চান। আমরা তাকে বলতে চাই, আপনি জুলাইয়ের পক্ষে আসুন।

তিনি বলেন, বিএনপি যেহেতু ফজলুর রহমানের কথার প্রতিবাদ করছে না, তাহলে আমরা ধরে নিতে পারি বিএনপি একে সমর্থন করেছে। বিএনপিও জুলাইকে কালো শক্তি বলে মনে করছে।

ডাকসুতে ছাত্রদলের প্যানেলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আবিদ-হামিমকে স্পষ্ট করতে হবে তারা জুলাইয়ের পক্ষের শক্তি না কালো শক্তি। আবিদ তার একটা উক্তি সব জায়গায় বলে বেড়ায়- প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না। কিন্তু ফজলুর রহমানের বক্তব্যের ২৪ ঘণ্টা পার হলেও তারা এর প্রতিবাদ জানায়নি। তাহলে আমাদের ধরে নিতে হবে আবিদ তার কথা বেচে রাজনীতি করছে।

সংগঠনটির ঢাবি শাখার যুগ্ম সদস্য সচিব হাফসা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, যারা আপনাদের রাজনীতি করে, তাদের সাপ্তাহিক ওয়ার্কশপ নেওয়া উচিত। আপনি যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত আছেন তাহলে ফজলুর রহমানের ভাষ্যমতে আপনিও রাজাকার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com