সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

জাতীয় পার্টি ও গণঅধিকারের সংঘর্ষ ।। ঢাকা মেডিকেলে নুর

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়িয়েছেন দুই পক্ষের নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় সেখানে বেশ কিছুক্ষণ ঢিল ছোড়াছুড়ির পর পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গণঅধিকার পরিষদের দাবি, তাদের মিছিলের পেছন থেকে হামলা করেছে জাতীয় পার্টি। অন্যদিকে জাতীয় পার্টির পাল্টা অভিযোগ, তাদের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে ওই মিছিল থেকে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ এক বার্তায় বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সন্ধ্যায় তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল ৷ সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে পল্টন মোড়ে তাদের মিছিলের পেছনের অংশে ‘হামলা’ করা হয়।

জাতীয় পার্টির অফিসের সামনে থেকে ‘দুই-তিনশ লোক’ এই হামলায় অংশ নেয় এবং হামলাকারীদের মধ্যে ‘আওয়ামী লীগ, যুবলীগও ছিল’ বলে হানিফের দাবি।

তিনি বলেন, এক পর্যায়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা ‘প্রতিরোধ’ করলে সেখানে সংঘর্ষের সূত্রপাত হয়।

এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এক বার্তায় দাবি করেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে ‘সন্ত্রাসী হামলার ঘটনা’ ঘটেছে। এ বিষয়ে রাত সাড়ে ৮টায় কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হবে বলেও তিনি জানিয়েছেন।

রমনা থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার ছিলেন ঘটনাস্থলে। তিনি বলছেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ঢিল নিক্ষেপের ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

“পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে।”

সংঘর্ষের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিজয় নগর সড়কে মিছিলের নেতৃত্বে দেওয়া নেতাদের একজন গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি ওমর ফারুক বলেন, “জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, তাদের নিষিদ্ধ না করা পর্যন্ত এখান থেকে যাব না।”

এ সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে প্রেসিডিয়াম মেম্বার আলমগীর শিকদার লোটন, সাইফুদ্দিন মিলনসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

লোটন বলেন, “নুরুল হক নুরু ও রাশেদ কিছু লোকজনকে উসকে দিয়ে মব করছে। তারা আমাদের দোসর দাবি করছে। আমরা দোসর হলে তারা কি? নূরু তো ছাত্রলীগের নেতা ছিলেন। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মব করে অন্যদের কাছ থেকে সুবিধা নেওয়া।

“আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। দোষারোপের রাজনীতি বন্ধ হোক এটা আমরা চাই।”

এ হামলার ঘটনার প্রতিবাদে রাতে মশাল মিছিলের ডাক দেয় গণঅধিকার পরিষদ।

রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, হামলার প্রতিবাদে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাত সাড়ে ৯টার দিকে তাদের মশাল মিছিলের কর্মসূচি ছিল। সেটি শেষ করে গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে।

তিনি বলেন, লাঠিপেটায় নুরুল হক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে আহত নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়ার তথ্য দেন রাশেদ।

আহত নুরকে দেখতে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com