সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

জাগপা সভাপতিকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: রাজধানীর পল্টনে রাজনৈতিক বৈঠক শেষে বের হওয়ার পর জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ সংগঠন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্টনে গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।

জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রেখেছেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা এক গভীর চক্রান্ত। আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশেই এটি ঘটানো হয়ে থাকতে পারে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে পারে এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

এদিকে, এদিন রাত ১২টার দিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ইসলামি ব্যাংক হাসপাতালে গিয়ে খন্দকার লুৎফর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলাপ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com